admin 1
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিযানের আড়ালে মাসোহারা: গাজীপুরে অবৈধ গ্যাস বাণিজ্য

গাজীপুর  প্রতিনিধি : গাজীপুরের সালনা থেকে নাগা, এ টি আই হয়ে শিমুলতুলি পর্যন্ত এবং বিআইডিসি সড়কের দুই পাশে শত শত আবাসিক ভবনে বছরের পর বছর ধরে চলছে অবৈধ গ্যাস সংযোগ। তবে সবচেয়ে ভয়ংকর তথ্য হলো এই অনিয়ম বন্ধ করতে যেসব অভিযানের ঘোষণা দেওয়া হয়, সেগুলোই এখন রীতিমতো অর্থ বাণিজ্যের উৎসে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালানোর খবর ছড়ালেই ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা শুরু হয়। যারা টাকা দেন, তাদের ভবনে কোনো সংযোগ বিচ্ছিন্ন হয় না। আর যারা দিতে গড়িমসি করেন, তাদের কয়েকটির নাটকীয়ভাবে লাইন কাটা হয় যেন অভিযান হয়েছে এমন একটি দৃশ্য তৈরি করা যায়।

একাধিক ভবন মালিক জানান, “অভিযানের আগেই লোক এসে বলে যায় এত টাকা দিলে কোনো সমস্যা হবে না। না দিলে লাইন কাটা পড়বে।” সূত্র মতে, কোনো কোনো অভিযানে প্রতি ভবন থেকে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। এভাবেই ‘অভিযান’ এখন পরিণত হয়েছে নিয়মিত চাঁদাবাজির কৌশলে।

বিশেষজ্ঞদের মতে, এটি শুধু দুর্নীতি নয় এটি রাষ্ট্রীয় সম্পদের প্রকাশ্য লুটপাট। অবৈধ গ্যাস ব্যবহার চলছেই, উপরন্তু অভিযানের নামে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় এই অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিতাস গ্যাসের একটি প্রভাবশালী সিন্ডিকেট পুরো এলাকাজুড়ে এই অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, অবৈধ সংযোগ যদি সত্যিই বন্ধ করা হতো, তাহলে শত শত ভবনে বছরের পর বছর ধরে গ্যাস জ্বলছে কীভাবে? আর অভিযানের পরপরই সবকিছু আবার আগের মতো চালু হয় কেন?

 এদিকে  শাহনেওয়াজ পারভেজ ব্যবস্থাপনা পরিচালকের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি ।

সচেতন মহলের দাবি, অবিলম্বে দুর্নীতি দমন কমিশন, জ্বালানি মন্ত্রণালয় ও প্রশাসনের যৌথ তদন্ত টিম গঠন করে তিতাস গ্যাসের এই অর্থ বাণিজ্য সিন্ডিকেট ভেঙে দিতে হবে। দোষীদের শাস্তির আওতায় না আনলে ‘অভিযান’ শব্দটি মানুষের কাছে হাস্যকর নাটকে পরিণত হবে। গাজীপুরে এখন প্রশ্ন একটাই তিতাস গ্যাস অভিযান চালাচ্ছে অবৈধ সংযোগের বিরুদ্ধে, নাকি জনগণের পকেট কাটার জন্য?

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2424" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০