admin 1
১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের মালিকানা বুঝে নিতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

চট্টগ্রাম  অফিস : দেশের মালিকানা বুঝে নিতে জাতীয় সংসদ নির্বাচনে স্বত:স্ফূর্তভাবে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং নির্বাচনে ভোটাধিকার  প্রয়োগের মাধ্যমে এ মালিকানা বুঝে নেয়া সম্ভব।  মহাপরিচালক আজ  চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ’ বিষয়ে আায়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিন এর সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মো’মেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বক্তৃতা করেন।

মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি  নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে। এ নির্বাচন আগামীদিনে দেশ কিভাবে চলবে, সে রুপরেখা নির্ধারণ করবে। নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে মতামত জানাতে হবে।  ভোটের দিন প্রত্যেক ভোটারকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালটের সাথে গোলাপী রঙের একটি  ব্যালট দেওয়া হবে। এ দুটি ব্যালটের মাধ্যমে  জনগণ নিজেদের মতামত দেবে। এর ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।

আবদুল জলিল বলেন, এবারের নির্বাচন শতভাগ উৎসবমূখর  পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। কেউ কোন প্রকার অপ্রীতকর ঘটনা বা গন্ডগোল করার সুযোগ পাবে না, দুস্কৃতিকারীদের কোন সুযোগ দেওয়া হবে না। এজন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, দেশের ছাবি যেহেতু আপনাদের হাতে, তাই আনন্দমূখর পরিবেশে পরিবারের সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যান এবং নিজের মতামত প্রকাশ করুন।  বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন এবং ভোট প্রদানের বিভিন্ন দিক নিয়ে  মহাপরিচালকের সাথে কথোপকথন করেন।  জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক রাব্বী মনির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা এসময়  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2341" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০