admin 1
৩১ জানুয়ারী ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনিলিভার বাংলাদেশ-এর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত

নিজস্ব প্রতিবেদক: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের তিন কর্মকর্তাসহ কোম্পাণীর বিরুদ্ধে সমন জারি করেছে ঢাকার একটি আদালত। ওই কোম্পানির প্রাক্তন পরিবেশক অগ্রণী ট্রেডিংয়ের দায়ের করা সালিশি মামলার প্রেক্ষিতে ঢাকা জেলা জজ আদালত বুধবার এই আদেশ জারি করে।

মামলায় নাম উল্লেখিত আসামীরা হলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাহারুল ইসলাম মোল্লা এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অর্থ পরিচালক জিনিয়া তানজিনা হক। এর আগে, গত বছরের ২৯শে আগস্ট, অগ্রণী ট্রেডিংয়ের বাণিজ্যিক নির্বাহী মো. সালাউদ্দিন ফেরদৌস ঢাকা জেলা জজ আদালতে সালিশি মামলা দায়ের করেন।

এদিকে, আরবিট্রেশন আইনের অধীনে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্সের দায়ের করা আরেকটি সালিশি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে, ২১শে জানুয়ারী, ঢাকার আরেকটি আদালত মাসুদ অ্যান্ড ব্রাদার্সের দায়ের করা জালিয়াতির মামলায় মো. নাহারুল ইসলাম মোল্লা এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আরও চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এই মামলার অন্য আসামিরা হলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অর্থ পরিচালক জিনিয়া তানজিনা হক, এরিয়া ম্যানেজার (সেন্ট্রাল সাউথ রিজিওন) কায়সার মাহমুদ চৌধুরী, সিনিয়র এরিয়া ম্যানেজার (ওয়ারি) এম শোয়েব কামাল এবং ক্লাস্টার হেড (সেন্ট্রাল সাউথ ক্লাস্টার) সৈয়দ জিকরুল বিন জমির।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2293" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০