নিজস্ব প্রতিবেদক: জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক তার হাতে শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের নিয়মিত কর্মপর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মামলা তদন্তের গতি ও জনসেবায় ইতিবাচক ভূমিকার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।পুরস্কার গ্রহণের পর ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, এ স্বীকৃতি তার একক অর্জন নয়; সরিষাবাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন