admin 1
১৯ জানুয়ারী ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়াউদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলমসহ কেন্দ্রীয় নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ তার পাশে শুয়ে আছেন আমাদের আরেকজন মহান মানুষ, অপরাজেয় নেত্রী খালেদা জিয়া।তিনি সারাজীবন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন।

একইসঙ্গে ‘বটমলেস বাস্কেট’ হিসেবে পরিচিত অর্থনীতিকে ভবিষ্যতের সম্ভাবনাময় অর্থনীতির পথে এগিয়ে নিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, এই কারণেই আমরা প্রতিবছর তাকে স্মরণ করি। তার দেখানো পথে এগিয়ে গিয়ে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আরও দৃঢ় অঙ্গীকার করি। নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষণার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতনের পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে শপথ নিয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিতর্কিত বিষয় নিয়ে আমাদের এখন কিছু বলার নেই। বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতেই পারে, এটা নতুন নয়। আমরা এখন পর্যন্ত দেখেছি, নির্বাচন কমিশন মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে কিছু সমস্যার কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে এবং কমিশন সেগুলো বিবেচনায় নেবে বলে তারা আশাবাদী। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। নির্বাচনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে তাদের আমিরকেও যেন বিএনপি চেয়ারম্যানের মতো সুযোগ দেওয়া হয় প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বিএনপির দায়িত্ব নয়।

এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী জিয়াউর রহমানের মাজারে এসে জড়ো হন। বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পর্যায়ক্রমে অঙ্গসংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাজার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2052" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০