admin 1
১৩ জানুয়ারী ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় সম্পৃক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ধূসর শহিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার: হালুয়াঘাট উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর শহিদুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম (৪৩), উত্তর বাজার এলাকার বাসিন্দা ও মৃত ইয়াকুব আলীর ছেলে, সাবেক সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের এক সময়ের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

অভিযোগ অনুযায়ী, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সাবেক এমপি জুয়েল আরেং-এর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে হুন্ডি ব্যবসা, চোরাকারবারি এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গণঅভ্যুত্থানের পর অনেক আওয়ামী লীগ নেতা পালিয়ে গেলেও, তিনি প্রশাসনকে ম্যানেজ করে এলাকায় সক্রিয়ভাবে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, শহিদুল ইসলাম বর্তমানে নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী রাজনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে তিনি অর্থনৈতিক সহায়ক এবং গোপন সংগঠক হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত।

এর মধ্যে রয়েছে সভা ও মিছিল আয়োজন, গোপন বৈঠক, সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা এবং নির্বাচনের সময় জনমনে আতঙ্ক সৃষ্টি।নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন নাগরিকরা বলেন, “নির্বাচনের সময় এ ধরনের তৎপরতা এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করছে। অনেক মানুষ মানসিকভাবে দুশ্চিন্তায় পড়েছেন। প্রশাসনকে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফ্যাসিস্ট শহিদুলকে গ্রেফতার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে, শহিদুল ইসলামের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে মোঠু ফোনে তাকে পাওয়া যায়নি। সচেতন মহল মনে করছেন, অভিযোগ প্রমাণিত হলে শহিদুল ইসলামের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, যেকোনও ধরনের নির্বাচনী অস্থিতিশীলতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা নজরদারি চালাচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ পরিস্থিতিতে স্থানীয় মানুষ এবং সচেতন মহল উভয়েই আশা করছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং কেউই নির্বাচনী প্রক্রিয়ায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তা প্রতিহত করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1949" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০