admin 1
৩ জানুয়ারী ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোস্তাফিজকে অফিশিয়ালি বাদ দিল কলকাতা, তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব  প্রতিবেদক: আইপিএল ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ও ভারতের ক্রিকেটমহল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সরাসরি নির্দেশে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে আনুষ্ঠানিকভাবে রিলিজ করেছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।কেকেআর-এর দাবি, মাঠের বাইরের সাম্প্রতিক কিছু ইস্যু ও বিতর্কের জেরে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা। এর প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। শনিবার কেকেআর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই আমাদের মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। যথাযথ প্রক্রিয়া এবং আলোচনার মাধ্যমেই এই রিলিজ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিসিসিআই আমাদের বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে, যার বিস্তারিত পরে জানানো হবে। এই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘চারপাশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আমরা কেকেআরকে এই নির্দেশনা দিয়েছি। ফ্র্যাঞ্চাইজিটি চাইলে অন্য কোনো খেলোয়াড়কে তার বদলে দলে নিতে পারবে।’

২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কেকেআর। তবে তাকে দলে নেওয়ার পর থেকেই ভারতে রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন মহলের বিরোধিতার মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক ‘সহিংসতা’র খবর সামনে আসার পর এই বিতর্ক তীব্রতর হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র নেতা কৌস্তভ বাগচীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কলকাতায় বাংলাদেশি ক্রিকেটারের খেলার বিরোধিতা করেন। কয়েকজন ধর্মীয় নেতা আইপিএল বয়কট, হামলার প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি দিতে শুরু করেন। এমনকি কেকেআরের সহ-স্বত্বাধিকারী শাহরুখ খানকেও এই ইস্যুতে সমালোচনার শিকার হতে হয়। বিসিসিআই’র দাবি, পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর আগে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ হিসেবে মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ক্রিকেটের বিচারে এটি কেকেআরের জন্য বড় ক্ষতি। স্লোয়ার ও কাটারের জন্য পরিচিত মোস্তাফিজকে তাদের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র ধরা হচ্ছিল। টি-টোয়েন্টিতে তিনি নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার। এই ঘটনা দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও বড় ধাক্কা। মোস্তাফিজ ভারতে খুব জনপ্রিয়। তাকে দলে পাওয়া মানেই বাংলাদেশের বিপুল সংখ্যক দর্শকের নজরে থাকা। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পোস্টের ভিউ এবং রিচ অনেক বেড়ে যায়। যতবার আইপিএলে খেলেছেন, সোশ্যাল মিডিয়ায় হাইপের দিক থেকে শীর্ষ পর্যায়েই ছিলেন মোস্তাফিজ।

এবারের নিলামে সেই হাইপ বোঝা যাচ্ছিল, যখন তাকে পেতে আসরে নেমেছিল তিন ফ্র্যাঞ্চাইজি। যার ফলাফল, রেকর্ড দামে তাকে কিনে নিতে বাধ্য হয় কলকাতা। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব এবার সরাসরি ক্রিকেটে পড়ল। এদিকে আজকের এই ঘটনায় দুই দেশের ক্রিকেট মহলে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বলছেন, দুই দেশের বর্তমান সম্পর্কের কারণেই এমনটা ঘটেছে। এতে সমর্থকদের মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করবে এবং ক্রিকেটকে আরও ক্ষতিগ্রস্ত করবে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। আবার অনেকে সরাসরি অবস্থান নিচ্ছেন পক্ষে-বিপক্ষে। বাংলাদেশের কেউ কেউ আইপিএল বয়কটের ডাক দিচ্ছেন, আবার ভারতের অনেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় উল্লাস প্রকাশ করছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1734" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০