admin 1
১ জানুয়ারী ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কবর দেখতে মানুষের ঢল

নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতির জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়ার কবর একনজর দেখতে এসেছেন অনেক মানুষ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর জিয়া উদ্যান ঘুরে এ চিত্র দেখা যায়। দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রবেশমুখ সর্বসাধারণের জন্য খুলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এরপর থেকেই খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমতে থাকে। বেগম জিয়ার কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ঢল দেখা যায়। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। কেউ কবর জিয়ারত, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করছেন।

কেউ আবার বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে নীরবে ফেলছেন চোখের পানি। জিয়া উদ্যানে আগতদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু ঢাকা নয়, দূর-দূরান্তের অনেক জেলা থেকে মানুষও এসেছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। গতকাল জানাজায় অংশগ্রহণ করলেও নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষ সমাধিস্থলে প্রবেশ করতে পারেননি। তাই আজ তারা এসেছেন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে। আগতদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, এমন অনেকে মানুষই শুধুমাত্র ব্যাক্তি খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই শ্রদ্ধা জানাতে এসেছেন।

নারায়ণগঞ্জ থেকে শ্রদ্ধা জানাতে আসা মোফাজ্জল হোসেন বলেন, আমি বিএনপি করি না, তবে দেশের ইতিহাসে খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রী আর দ্বিতীয় কেউ নেই। তাই তার কবরে শ্রদ্ধা জানাতে এসেছি। খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এবং কড়া নজরদারি করতে দেখা যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলা সাড়ে ৪টায় রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়।

এদিন বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, খালেদা জিয়ার পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি, বিদেশি অতিথি, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1678" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০