admin 1
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:  নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইস লামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মনোনয়ন দাখিল শেষে মোঃ আনোয়ার হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আমি আল্লাহর ওপর ভরসা করে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি আরও বলেন, এই আসনের উন্নয়নকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে রেখে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। এ সময় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ-১ আসনে মোঃ আনোয়ার হোসেন মোল্লা একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1624" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০