admin 1
২৯ ডিসেম্বর ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থপাচার-রাজস্ব ফাঁকি: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

অর্থপাচার, আয় গোপন, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগে দেশের তিন জেলায় তিনটি প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।রোববার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুদক জানায়, আলফা আই প্রোডাকশন নামীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা ব্যবসার আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম আলফা আই প্রোডাকশনের অফিস সরেজমিনে পরিদর্শন করে, বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করে এবং অফিসে অবস্থানরত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। এছাড়াও অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

এদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেন ও সিন্ডিকেটের অবৈধ বাণিজ্য পরিচালনা এবং সেবা প্রদানে অনিয়ম ও নানাবিধ হয়রানির অভিযোগে অন্য একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতালের সেবাগ্রহীতা ও দাতাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগসমূহের সত্যতা পায় টিম।

এছাড়া, বিআরবি কেবল কারখানা, কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকি এবং বিপুল পরিমাণ চোরাই তামা বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অন্য একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তামা ক্রয়সংক্রান্ত হিসাবের নথি, যে সকল প্রতিষ্ঠান হতে তামা আমদানি করা হয়েছে সেগুলোর তথ্য, বর্তমানে গোডাউনে মজুদকৃত তামার পরিমাণ এবং উক্ত প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত নথিসহ বিভিন্ন তথ্যাদি চাওয়া হয়। দুদক জানায়, অভিযানকালে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1605" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০