admin 1
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে রেললাইন খুলে নেওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা রেল অবরোধ, বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের মতো কর্মসূচি পালন করছেন।

এরই মধ্যে সোমবার ভোরে অজ্ঞাত বিক্ষুব্ধরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২১ ফুট অংশ তুলে ফেলে।
এসময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অন্যান্য বগি আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার (২৮ ডিসেম্বর) একই স্থানে রেললাইন তুলে ফেলার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু লাগিয়ে লাইন সচল করা হয়। তবে সোমবার (২৯ ডিসেম্বর) রাতের অন্ধকারে কে বা কারা আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।’
তিনি আরো বলেন, ‘কুয়াশার কারণে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1595" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০