admin 1
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় অভিযানে ৩ টন ১৫০ কেজি অবৈধ ও মেয়াদোত্তীর্ণ সার জব্দ, জরিমানা ৫০ হাজার

 নিজস্ব  প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইছাখালি বাজারে অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সার সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে ৩ টন ১৫০ কেজি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের ইছাখালি বাজারে অবস্থিত মেসার্স রিহাদ মাহমুদ জয় এন্টারপ্রাইজে অবৈধভাবে সার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সার সংরক্ষণের তথ্য পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।

অভিযানকালে প্রতিষ্ঠানের গুদামে থাকা বিভিন্ন ধরনের সার পরীক্ষা করে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ টিএসপি, ৪১ বস্তা অবৈধভাবে মজুদ করা ইউরিয়া এবং ৭ বস্তা এমওপি সার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা সারের পরিমাণ দাঁড়ায় ৩ টন ১৫০ কেজি।

অভিযানে পাওয়া অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির মালিক মো. জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান থাকলেও পরে তিনি নগদ অর্থ পরিশোধ করেন। অভিযান শেষে জব্দ করা মেয়াদোত্তীর্ণ সার সিলগালা করে রাখা হয়েছে। এসব সারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কৃষকদের ব্যবহারের জন্য বাজারজাত সারের মান, বৈধতা ও অনুমোদিতভাবে মজুদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়াদোত্তীর্ণ বা অবৈধভাবে মজুদ করা সার কৃষি উৎপাদন ব্যাহত করার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এ কারণে সার বাজারে অনিয়ম রোধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় কৃষক ও সচেতন মহল এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে বলেন, কৃষি মৌসুমে সার নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ কৃষক। তাই অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং মেয়াদোত্তীর্ণ সার বাজারজাতের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7727" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০