admin 1
১৯ জুলাই ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১৯ জুলাই ২০২৬) রাজধানীর মিরপুর-১২-এর গ্র্যান্ড প্রিন্স রুফটপের সিগনেচার (ভিআইপি রুম)-এ পার্টির বার্ষিক সম্মেলন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন মোঃ জাহিদ হোসেন পলাশ। এছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব মোঃ নাজমুল আলম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বিশ্বাস, মোঃ হারুনুর রশিদ, রোমানা হক, প্রখর মল্লিক, আবু হেলাল আল মামুন, মোহাম্মদ শাফি, মোহাম্মদ রহিম শেখ, মোঃ আবুল কালাম সরাই,

মোহাম্মদ সালেদ মাহমুদ, নূর মোহাম্মদ হাওলাদার চুন্ন, মোঃ মিজানুর রহমান বাবলু, মোঃ শফিকুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম, আলীফ হোসেন বিপ্লব, মোঃ ইউনুস মন্ডল, মোহাম্মদ আরিফ হাসন পলাশ, মোঃ সাজ্জাদ হোসেন-সহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দলকে সারাদেশে আরও সুসংগঠিত ও জনমুখী হিসেবে প্রতিষ্ঠা, নতুন সদস্য সংগ্রহ, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানা তাঁর বক্তব্যে বলেন,“বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিশ্বাস করে—সংস্কারের মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন, সুশাসন এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব। জনগণের আস্থা, ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দলের মূলনীতি “সংস্কারই মুক্তি, ঐক্যই শক্তি” বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির গণমুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6874" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০