admin 1
১৫ জুলাই ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষ নিতে গিয়ে ভাইরাল হিসাবরক্ষণ কর্মকর্তা

“আমার কাছে কারও বেইল নাই, কাজ করতে হলে ঘুষ দিতেই হবে”—ভাইরাল ভিডিওতে কাউনিয়ার হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ নেওয়ার অভিযোগ

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা নুহু মিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে পকেটে রাখতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের পেনশনের ফাইল ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। পরে আট হাজার টাকা দেওয়ার পর ফাইলে স্বাক্ষর করা হয় বলে অভিযোগ রয়েছে।আরেক সেবাগ্রহীতা আকলিমা বেগম অভিযোগ করেন, তার স্বামীর পেনশনের ফাইল নিষ্পত্তির জন্যও ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। তিনি পাঁচ হাজার টাকা দিলে তা ফিরিয়ে দিয়ে পুরো টাকা দিতে বলা হয়।শুধু পেনশন ফাইল নয়, টিআর, কাবিখা, এলপিআর, লাম্প গ্রান্টসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের ফাইলও ঘুষ ছাড়া অগ্রসর হয় না—এমন অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিযুক্ত কর্মকর্তা ভিডিওটির সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে। তার ভাষ্য, “ঘটনা সত্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেওয়ার নিক।”এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনি ভাইরাল ভিডিওটি দেখেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন।ঘটনাটি নিয়ে মানবাধিকারকর্মী ও আইনজীবীরা অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সরকারি সেবা নাগরিকের সাংবিধানিক অধিকার। বিশেষ করে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ সাধারণ মানুষের পেনশন বা প্রাপ্য সরকারি সেবা পেতে ঘুষের অভিযোগ জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এখন নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে—ভাইরাল ভিডিও ও অভিযোগের ভিত্তিতে কী ধরনের প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়, সেটিই দেখার বিষয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6813" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০