admin 1
১৩ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড় কাটার খবর প্রকাশে বাধা, সাংবাদিককে হত্যার হুমকি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার মিরপুর আবাসিক এলাকায় অবৈধ পাহাড় কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কাদেরের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলসহ স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টির মধ্যেও অবৈধ পাহাড় কাটার অভিযোগের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে শুক্রবার গভীর রাতে মিরপুর আবাসিক এলাকায় যান সাংবাদিক কাদের। তিনি ঘটনাস্থলে পাহাড় কাটার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার পরিচয় জানতে চেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাজু, ফারুক ও মফিজসহ কয়েকজন সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় তাকে মারধর করা হয়।

পরবতিতে জানা যায ‍ভুক্তভোগী সাংবাদিক কাদেরকে প্রকাশ্যে হত্যার হুমকি পাশাপাশি ভবিষ্যতে পাহাড় কাটা বা তাদের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন । সাংবাদিক কাদের জানান, অভিযুক্ত রাজু, ফারুক ও মফিজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর বিষয়টি আকবরশাহ থানায় জানানো হলে তদন্ত কর্মকর্তা ওমর ফারুক অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এদিকে, ঘটনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি সাংবাদিকের ওপর হামলাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানকে কঠোর নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, উপ-পুলিশ কমিশনারের নির্দেশনার পর সোমবার সকাল থেকে আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (এসি) রুহুল এবং তদন্ত কর্মকর্তা ওমর ফারুকের নেতৃত্বে চার দফায় অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, “দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযান চলছে। স্থানীয়দের অভিযোগ, মিরপুর আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে তারা উদ্বেগজনক বলে মন্তব্য করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত রাজু, ফারুক ও মফিজকে গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া ক্যামেরা উদ্ধার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6774" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০