admin 1
১১ জুলাই ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার: ‘১৮০ কেজি ছিল’—সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

তসলিম সরকার ,ময়মনসিংহ: ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের পক্ষ থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধারের তথ্য জানানো হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন দাবি সামনে আসায় পুরো ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও স্থানীয় সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, ঘটনাস্থলে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৮০ কেজির বেশি হতে পারে। এমনকি মামলার এক আসামির নিকটাত্মীয় পরিচয়দানকারী একটি সূত্রের দাবি, মোট গাঁজার পরিমাণ ছিল প্রায় ১৮০ কেজি। এদিকে জেলা পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে ৮০ কেজি গাঁজা উদ্ধারের তথ্য তুলে ধরেছেন। এরপরও সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে—যদি প্রকৃত পরিমাণ নিয়ে কোনো অসঙ্গতি থেকে থাকে, তবে তার ব্যাখ্যা কী? ঘটনাস্থলের আলামত, জব্দ তালিকা, সাক্ষী এবং তদন্তের নথি কি সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারবে?

ঘটনার আরেকটি আলোচিত দিক হলো মামলার তদন্ত ও আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ। অভিযোগ উঠেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ আসামিদের গ্রেপ্তারের পরিবর্তে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছেন। সুশীল সমাজ, স্থানীয় সচেতন মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী মনে করছেন, বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত হওয়া জরুরি। কারণ মাদকবিরোধী অভিযানের মতো স্পর্শকাতর বিষয়ে সামান্য অসঙ্গতিও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনআস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, যদি উদ্ধারকৃত মাদকের পরিমাণ, জব্দ তালিকা বা তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম থেকে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি প্রচারিত অভিযোগগুলো ভিত্তিহীন হয়, তবে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ করে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তিরও অবসান ঘটানো প্রয়োজন।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি অভিযানে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, এ ঘটনায় প্রকৃত সত্য উদঘাটিত হলে যেমন দোষীরা আইনের আওতায় আসবে, তেমনি নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধেও অযথা অপপ্রচার বন্ধ হবে।

এ বিষয়ে জেলা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6714" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০