admin 1
২০ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যমুনা অয়েলে এক কর্মকর্তার কাঁধে ছয় দায়িত্ব, অনিয়মের অভিযোগ জোরালো

বিশেষ  প্রতিনিধি: রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি যমুনা অয়েলে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন মো. মাসুদুল ইসলাম নামের একজন কর্মকর্তা। সম্প্রতি তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেই তিনি মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও বিপণন) এবং কোম্পানি সচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিটুমিন বরাদ্দ কমিটি ও চেম্বার বরাদ্দ কমিটির আহ্বায়কের দায়িত্বও তাঁর হাতে। যমুনা অয়েলের সবচেয়ে প্রভাবশালী এসব দায়িত্ব একসঙ্গে একজন কর্মকর্তার হাতে থাকা নিয়ে সংস্থার ভেতরে ও বাইরে প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সামনে বিটুমিনের ভরা মৌসুম। আর এ কারণেই বিটুমিন সংক্রান্ত দায়িত্ব নিজের কাছে রেখেছেন মাসুদুল ইসলাম। তবে এ বিষয়ে তাঁর মন্তব্য জানতে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপেও অনিয়ম ও দায়িত্বজটিলতা নিয়ে প্রশ্ন পাঠানো হয়, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।

সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার সরকারি ডিপো থেকে প্রায় পৌনে চার লাখ লিটার ডিজেল গায়েবের ঘটনা প্রকাশ্যে আসে। ডিপোর ২২ ও ২৩ নম্বর ট্যাংকের রি-ক্যালিব্রেশনে এ চুরির তথ্য ধরা পড়ে। দীর্ঘদিন ধরে ট্যাংকের ক্যালিব্রেশন শিটে কারচুপির মাধ্যমে ডিজেল কম দেখানো হতো এবং সেই সুযোগে লুট চলত বছরের পর বছর। বিষয়টি সামনে আসার পর গত ২৮ সেপ্টেম্বর যমুনা অয়েল ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করে। তাদের প্রতিবেদনে উঠে আসে—ট্যাংকের ধারণক্ষমতা ইচ্ছাকৃতভাবে কম দেখিয়ে লাখ লাখ লিটার জ্বালানি তেল আত্মসাৎ করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানির সিবিএ সভাপতি মো. আবুল হোসেনকে ২০ জুলাই ইপিজেড থানা এলাকার সিমেন্ট ক্রসিং থেকে গ্রেপ্তার করা হয়। ভাঙচুরের এক মামলায় তিনি এখনো কারাগারে। অথচ তিনি কারাগারে থাকার পরও ৯ আগস্ট পর্যন্ত টানা ২০ দিন অফিসে হাজির দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কারাগারে গেলে তাকে সাময়িক বরখাস্ত হওয়ার কথা, কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

সুজনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, “এক কর্মকর্তা যখন এতগুলো দায়িত্বে থাকেন, তখন সেখানে অনিয়ম হওয়াটা স্বাভাবিক।”বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা জানান, যমুনা অয়েলের সচিব মাসুদুল ইসলামকে এমডির রুটিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6029" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০