admin 1
১৫ জুন ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানের নারিতা রুটে বিমানের ফ্লাইট শুরু ২৭ জুলাইয়ের মধ্যে: বিমানমন্ত্রী

জাপানের টোকিওর নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট আগামী ২৭ জুলাইয়ের মধ্যে পুনরায় চালুর আশা করছে সরকার। জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় লাগায় পূর্বঘোষিত ৩০ জুনের সময়সীমা পিছিয়ে গেছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালুকরণ’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আফরোজা খানম। এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বিমানমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও জাপান-এর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং বাণিজ্য, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-কে রুটটি পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কিছু বাধ্যতামূলক নিরাপত্তা নিরীক্ষা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রায় ৪৫ দিনের সময় প্রয়োজন হওয়ায় ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে না। তবে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে এ রুটে ফ্লাইট চালু করার বিষয়ে সরকার আশাবাদী।

আফরোজা খানম বলেন, প্রবাসীদের ভ্রমণকে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট চালুর চাহিদা বাড়ছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি যাত্রীদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বিদেশ থেকে দেশে ফিরে যাত্রীরা যেন স্বস্তি অনুভব করেন এবং মাতৃভূমিতে ফিরে আসার অনুভূতিটা উপলব্ধি করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময়ের বিভিন্ন সংকট কাটিয়ে বিমান খাতকে পুনর্গঠনের চেষ্টা চলছে। এ কাজে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি ইতিবাচক উদ্যোগগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5809" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০