admin 1
১৮ মে ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকারকে সমুন্নত রেখে র‌্যাব সকল কাজ করবে। এ ছাড়াও র‌্যাবের নাম ভিন্ন হবে কিনা সরকার তা বিবেচনা করছে। সোমবার (১৮ মে) দুপুরে র‌্যাব সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী এ কথা জানান। কিছু কর্মকর্তার কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, র‌্যাবকে যখন আমেরিকা স্যাংশন দিয়েছিল তখন র‌্যাব রাজনৈতিক কাজে ব্যবহৃত হতো। তারা যে স্যাংশন দিয়েছিল তা এখনো বহাল আছে। তবে সরকার যদি নতুন নামে আরেকটি এমন বাহিনী গঠন করে তখন তারা হয়তো বিবেচনা করবে।

র‌্যাবের জন্য নতুন আইন হচ্ছে। সেখানে জবাবদিহিতা থাকবে বলে জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবে এবং আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসেবে একটা বাহিনী থাকবে। আমরা র‍্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেইজ করব কিনা সেটা এখনো সরকার বিবেচনা করছে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমরা এনসিওর করব। যেখাবে একটা অথরিটি থাকবে। রেসপন্সিবিলিটি থাকবে।

তিনি আরো বলেন, র‍্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে সেই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় নাই। সেটা পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে কয়েকজন কর্মকর্তার কারণে পুরো প্রতিষ্ঠান দায় নিতে পারে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে সেই প্রতিষ্ঠানের আইনে সে সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচারের আওতায় নিয়ে আসার জন্য অলরেডি অনুশাসন দিয়েছি। কারণ প্রতিষ্ঠান দায়ী না।

র‍্যাবের ওপর যে স্যাংশন দেওয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা যে সময় র‍্যাবের ওপরে স্যাংশন দিয়েছিল সেই সময় র‍্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল যা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে শেখ হাসিনা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থার যে উগ্র বাসনা ছিল সেটা কায়েমের জন্য এভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র‍্যাবের ওপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল রয়েছে। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেইজ করি সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। সেটা আশা করা যায়।

র‍্যাব নতুন আইনে পরিচালিত হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি এবং সেই আইনটা আমি নিজে দেখাশোনা করব। সেই আইনটা আমার সামনে এখনো আসে নাই। আমি কিছু সময় দিয়েছি। সেখানে বিশেষজ্ঞরা কাজ করছে। বর্তমানে র‍্যাবে যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের ওপরে দাঁড়িয়ে আছে। এটা এডহক ভিত্তিতে চলে। একটা প্রতিষ্ঠান এভাবে এডহক ভিত্তিতে পরিচালিত হওয়া সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেওয়া থাকবে। তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসেবে আইনটা আসবে। এখনো ডিটেইল বলার সময় আসেনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/5075" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০