জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই প্রধান নীতি হিসেবে গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ডিসিদের উদ্দেশে বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। তাই দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, “সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে সরকার কাজ করছে।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে যান। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানালে তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
মন্তব্য করুন