admin 1
৩০ এপ্রিল ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারিবারিক কলহে দাদিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেফতার

 ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জেরে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদ জসিম উদ্দিন (২৬) তার দাদি আয়েশা বেগম (৭৫)-কে বাড়ির উঠানে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, পারিবারিক সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দাদির ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন জসিম। ঘটনার দিন জমি লিখে দেওয়া ও মাদক কেনার জন্য টাকা দাবি করলে দাদি অস্বীকৃতি জানান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা আসামিকে আটক করার চেষ্টা করলেও তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগোতে পারেনি। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় জসিমকে গ্রেফতার করে। এসময় উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4415" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০