admin 1
১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় বরিশাল বিভাগ সমিতির বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিবেদক: রাজধানী ঢাকায় বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান ও বাউল সংগীতের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মতিঝিলের কিচেন ইয়ার্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু। স্বাগত বক্তব্য রাখেন বর্ষবরন অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুছ ছোবাহান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) এডভোকেট রুবেল হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : জিয়াউল কবির দুলু বলেন,১ লা বৈশাখ ধর্ম বর্ন শ্রেনি পেশা নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের এক মহামিলনের মহোৎসব। সবচেয়ে বড় এই অসাম্প্রদায়িক উৎসবে বাঙালি খুঁজে নিবে তার সংস্কৃতির চিরায়ত শিকড়।তিনি বলেন, এদিনে পুরানোকে মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরনা যোগায়। তিনি বাংলা নববর্ষের এই শুভক্ষণে সংকীর্ণতা ও স্বার্থপরতার উর্ধ্বে উঠে মানবকল্যানের পথ অনুসরন করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহআলম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রাজ্জাক, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন আকন্দ, যুগ্ম অর্থ সম্পাদক মো: আসাদুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার, যুগ্ম প্রচার সম্পাদক খন্দকার আবুজাফর, যুগ্ম মহিলা সম্পাদক রেহেনা টিউলিপ, ক্রিড়া সম্পাদক গোলাম মেসবাহউদ্দিন, উন্নয়ন সম্পাদক মকবুল আহমদ মিন্টু, যুগ্ম আইন সম্পাদক হারুন অর রশিদ, শ্রম সম্পাদক ড.নাঈম হোসেন মিয়া,সমবায় সম্পাদক মো: শাহআলম হাওলাদার, এান সম্পাদক ফরিদ আহমদ, বানিজ্য সম্পাদক মো: আনিসুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: জাকারিয়া মোল্লা, কার্যকরি সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমদ, ওয়াহেদুল হক সজল,বীর মুক্তি যোদ্ধা মো: নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সমিতির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী আবুল কাসেম এর মৃত্যুতে দাড়িয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে তার প্রতি সন্মান জানানো হয়। বউল সংগীত পরিবেশন করেন মানিক সরকার ও দল। আরও সংগীত পরিবেশন করেন টেলিভিশন শিল্পী হাবিবুর রহমান, এনায়েত হোসেন, ফারুক হোসেন, মনিরুজ্জামান, এডভোকেট৷ শেষে উপস্থিত অতিথিদের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3828" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০