admin 1
১৫ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবি ময়মনসিংহের তিন অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব  প্রতিবেদক: ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, ১৩ এপ্রিল বিভিন্ন সময়ে হালুয়াঘাট, কোতোয়ালী ও গৌরীপুর থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রথম অভিযানে, হালুয়াঘাট থানার গোবরাকূড়া শাপলা বাজার এলাকা থেকে এসআই আরিফ হাসানের নেতৃত্বে ১৫০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে, কোতোয়ালী থানার মাসকান্দা গংশার মোড় এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ আল ইমরান হোসেন (৩০) ও এমদাদুল হক (২৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৫৫ হাজার টাকা। তৃতীয় অভিযানে, গৌরীপুর থানার অষ্টগর মোড় এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সুমন মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের এই ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3822" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০