admin 1
১১ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে হাউজিং প্রকল্পের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎স্থানীয় জনসাধারণের জমির ওপর আনন্দ হাউজিং নামের একটি আবাসন  প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১১ এপ্রিল শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ ও বিক্ষোভ করেন তারা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আনন্দ হাউজিংয়ের মালিক গাজী মোজাম্মেল পুলিশের প্রভাব খাটিয়ে রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো, মধুখালী, সুরিয়াবো, জাঙ্গীর, আগারপাড়া, নামাপাড়াসহ দশটি এলাকার সাধারণ মানুষের জমি জবরদখল করে বালু দিয়ে ভরাট করে ফেলে। একটি বড় খালসহ ৫ টি খাল ভরাট করে ফেলেছে। সাধারণ মানুষের জমির টাকা না দিয়ে এসব জমি দখল করে নিয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, তাদের বাপ দাদার পৈত্রিক জমি মোজাম্মেল দখল করে নিয়েছে । চারিদিকের যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। পানিবন্দী করা হয়েছে এসব এলাকার ১০ হাজারের বেশি মানুষকে। উপজেলা, থানা ও ভূমি অফিসসহ কোনোদিকে যেতে দেওয়া হয় না এসব এলাকায় মানুষকে।

পানিবন্দী হওয়ার বৃদ্ধা মহিলারা কোথাও যেতে পারে না।স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফাঁড়ির জায়গায় যে জমি, সেটাও ক্রয় করা হয়নি। জমির ভুয়া দলিল বানিয়ে জমা ক্রয়ের নাটক করা হয়। জমির প্রকৃত মালিককে জেলে দিয়ে নির্যাতন করা হয়। ‎স্থানীয় বিক্ষুব্ধ জমির মালিক ও কৃষকরা বলেন, আমাদের জমি বুঝিয়ে না দিলে আমরা তিনশ ফিট সড়ক অবরোধসহ বড় ধরনের কর্মসূচি দিবো। জমি বুঝে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ‎এদিকে, মানববন্ধনের একপর্যায়ে পুলিশ এসে মানবন্ধন ছত্রভঙ্গ করে দেয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3753" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০