চট্টগ্রাম অফিস: পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে রাজশাহী জেলায় বসবাসরত কর্তব্যরত অবস্থায় নিহত মৃত এএসআই (নিরস্ত্র) মোঃ কায়েস উদ্দিনের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক (আরওআই) মোঃ আব্দুল খালেকসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় শহীদ পুলিশ সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন পুলিশ সুপার।
মন্তব্য করুন