admin 1
৯ মার্চ ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাবাড়িহাটে দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার পরিদর্শনে এমপি মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর রাজাবাড়িহাটে দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার পরিদর্শন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় খামারগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আজ পরিদর্শনকালে এমপি মুজিবুর রহমান বলেন, খামারগুলোর কোথায় কী সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত প্রস্তাব পেলে সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

পরিদর্শনের সময় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জনবলের অভাব, একটি ডিপটিউবওয়েল স্থাপন এবং ভেঙে যাওয়া সীমানা প্রাচীর মেরামতের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমপি মুজিবুর রহমান।

দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার কমপ্লেক্সে চারটি খামার রয়েছে—(১) সরকারি দুগ্ধ খামার, (২) সরকারি গবাদি উন্নয়ন খামার, (৩) কৃত্রিম প্রজনন ও পশু উন্নয়ন ইউনিট এবং (৪) পশুখাদ্য উৎপাদন ইউনিট। পরিদর্শনকালে এসব খামারের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. ইসমাইল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আফজাল হোসেন এবং রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. রাজিউল করিম। এ ছাড়া খামারগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহ-সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা আমির নুমায়ন মাস্টার এবং মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল করিম।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3168" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০