admin 1
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিবেদক: মৌলভীবাজার জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  ৩ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। তিনি তাঁর বক্তব্যে নির্বাচন উপলক্ষে বাহিনীর দীর্ঘমেয়াদি প্রস্তুতি, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

অতিরিক্ত মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, আজকের এই নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে অংশগ্রহণকারী সদস্যরা বিগত প্রায় দেড় বছর ধরে চলমান বিভিন্ন প্রস্তুতি ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। যুগোপযোগী প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন, সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকরণ, বাহিনীর AVMIS সফটওয়্যারে অন্তর্ভুক্তকরণ এবং সর্বোপরি তরুণ শক্তিকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনের উপযোগী করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কর্তব্যরত সদস্যদের সহায়তায় প্রয়োজনীয় রিজার্ভ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন সদস্য ও সদস্যা সুনির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত থাকবেন। অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ৩ অস্ত্রধারী সদস্য, এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোট কেন্দ্রে ২ জন পুরুষ সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দুইজন সদস্যকে বিশেষভাবে নির্বাচনী সুরক্ষা সফটওয়্যারে End User বা প্রথম সাড়াদানকারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে ভোটকেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনার প্রেক্ষিতে দ্রুত সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে মোট ৭,২০২ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন সদস্য ও সদস্যা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের পূর্বেই নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন, পারস্পরিক সমন্বয় এবং বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করে একটি সুসংগঠিত দল হিসেবে কাজ করতে পারেন—এই লক্ষ্যেই আজকের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন অতিরিক্ত মহাপরিচালক। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বাহিনী প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2396" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০