admin 1
২২ জানুয়ারী ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু কথা বলার অধিকার নয়, মানুষকে স্বাবলম্বী করতে হবে :সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান

‘আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। সমাবেশে আসা মানুষের কাছে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, ‘নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, তা শিরকি করা হচ্ছে। হচ্ছে না?’ এসব বলে জনগণকে ঠকানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু ঠকাচ্ছে না।

যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘ওমরা বা হজ করেছেন এমন একজন মুরব্বি হাত তুলুন।’ উপস্থিতদের অনেকে হাত তুলেন। সেখান থেকে একজনকে তিনি মঞ্চে ডেকে নেন। তারপর তাঁর কাছে জানতে চান, ‘আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে’? তখন ওই লোক বলেন, ‘আল্লাহ।’ তারেক রহমান এবার উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘এই দিন দুনিয়া, এই পৃথিবী দেখি, এই সূর্য নক্ষত্র যা দেখে তার মালিক কে?’ সমবেত কণ্ঠে সবাই বলেন, ‘আল্লাহ।’ তিনি আবার বলেন, ‘বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে?’ একইভাবে সবাই বলেন, ‘আল্লাহ’। তারেক রহমান এবার বলেন, ‘আপনারা সবাই সাক্ষী দিলেন। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ।

যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।’ এমন চেষ্টা শিরকের সামিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাহলে কি দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, তা শিরকি করা হচ্ছে, হচ্ছে না?’ তিনি বলেন, ‘যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সব কিছুর উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে তাহলে কেমন ঠকানো ঠকাবে আপনাদেরকে, বুঝেন এবার।’ তিনি বলেন, ‘শুধু ঠকাচ্ছে না। যারা মুসলমান তাদেরকে শিরেকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ।’

তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবারে একে দেখেন। ১৯৭১ সালের যে যুদ্ধ, সেই যুদ্ধে লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকাও আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে এই দেশের লাখ লাখ ভাইয়েরা শহীদ হয়। এই দেশের লাখ লাখ মা-বোনেরা তাদের সম্মানহানি হয়। কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষরা দেখেই নিয়েছে।’ তিনি এসব হঠকারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রিয় ভাইবোনেরা, এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে, টেক ব্যাক বাংলাদেশে-থাকতে হবে।’

এর আগে সকালে সিলেট নগরের বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে অরাজনৈতিক ১৩০ তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে নিজের ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল বুধবার রাত ৭টা ৫০ মিনিটে সিলেট এসে পৌছান তারেক রহমান। সিলেট পৌছার পর সরাসরি হযরত শাহজলাল (রহ.) এর মাজার জিয়ারতের পর হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। তারপর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে  রওনা দেন। রাত ১টার দিকে সেখানে পৌঁছান তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2133" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০