admin 1
৩১ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় চাঁদা না পেয়ে হোটেল মালিকের পরিবারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় চাঁদা না দেওয়ায় এক হোটেল মালিকের পরিবারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটে গত ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে। অভিযোগ অনুযায়ী, স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি হোটেলের মালিক সুরাইয়া বেগমের কাছে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে একটি গাড়িতে করে ঘটনাস্থলে এসে বাইপাস/চুরখাই এলাকায় হোটেলের সামনে পথরোধ করে হামলা চালায়। হামলায় হোটেল মালিকের পরিবারের সদস্যদের পাশাপাশি গাড়ির চালকও গুরুতর আহত হন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় সন্ত্রাসীরা এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। প্রকাশ্যে এ ধরনের বর্বর হামলায় সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়রা অভিযোগ করেন, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র ব্যবসায়ী ও হোটেল মালিকদের জিম্মি করে চাঁদাবাজি চালিয়ে আসছে। চাঁদা না দিলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তবে রহস্যজনক কারণে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী হোটেল মালিক সুরাইয়া বেগম বলেন, “চাঁদা দিতে রাজি না হওয়াতেই আমাদের ওপর এই বর্বর হামলা চালানো হয়েছে। আমরা এখন জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম চালায়। পুলিশ বাদীকে থানায় মামলা করার পরামর্শ দিলেও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত মামলা না করার ইচ্ছা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও ব্যবসায়ী মহলের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভালুকা এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে। ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1663" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

১

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

এন্টি টেররিজম ইউনিটের নতুন পরিচয় ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

৩

ডেল্টা লাইফের পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতি: আইন উপদেষ্টা ঝালকাঠী’র মোঃ মাহবুব আলম খানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

৪

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৫

চিরিংগা হাইওয়ে ওসির বেপরোয়া চাঁদাবাজি ও টোকেন বাণিজ্য: প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন, দম্ভোক্তি ‘উর্ধ্বতনদের টাকা দিয়ে সব ম্যানেজ করি’

৬

ঘুষ ছাড়া নড়ে না ফাইল: আকুয়া ভূমি অফিসে হাশেমের রাজত্ব, জিম্মি সেবাগ্রহীতারা!

৭

‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

৮

মাথার ওপর ঝুলছে মরিচা ধরা রড, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা: চরম মৃত্যুঝুঁকিতে নকলা থানার পুলিশ সদস্যরা

৯

ময়মনসিংহে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন মুন্সি কনস্টেবল ফারুকের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য ও চালকদের চরম হয়রানির অভিযোগ

১০

জীবনের হিসাব থেকে মুছে যাওয়া গিয়াস উদ্দিন আল মামুনের সাড়ে ১৭টি বছর

১১

ঘুষে পোস্টিং ও জ্বালানি কেলেঙ্কারির অভিযোগে হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল

১২

রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

১৩

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

১৫

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পাহাড়ে অধিকারবঞ্চনার বহুমাত্রিক ফাঁদ: পরিবহন থেকে পানি সবখানেই আদিবাসীদের বাদ রাখার প্রশাসনিক কৌশল

১৭

ক্রসফায়ার ও জুলাই গণহত্যার রূপকার এডিসি জাহাঙ্গীর ও এসি মাসুম: একজন পালালেও অন্যজন বহাল তবিয়তে

১৮

হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষে নিহত ২

১৯

হবিগঞ্জে মাদকসহ তিনজন আটক

২০