admin 1
৫ জুলাই ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সংস্কারবাদী পার্টির কাউন্সিলে সোহেল রানা চেয়ারম্যান- নাজমুল আলম মহাসচিব

মো. শহিদুল ইসলাম: বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর উদ্যোগে রাজধানীর মিরপুর ডিওএইচএস-সংলগ্ন একটি কনফারেন্স হলে দলের পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে সংবর্ধনা জানানো হয় এবং তাঁর নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সভায় কাউন্সিল প্রক্রিয়ার মাধ্যমে সর্বসম্মতিক্রমে মোঃ সোহেল রানাকে দলের চেয়ারম্যান এবং মোঃ নাজমুল আলমকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন পলাশকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয় । কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত নেতৃত্ব ৪ জুলাই ২০২৬ থেকে ৪ জুলাই ২০৩১ পর্যন্ত পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ সংস্কারবাদী পার্টিকে আরও সুসংগঠিত, গণমুখী ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় দলের গণমাধ্যম কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একাধিক অনলাইন নিউজ চ্যানেল চালুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সুলভ মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহের উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম বিশ্বাস, মোঃ হারুনুর রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, মোহাম্মদ তানজিল হোসেন মির্জা, মোঃ আবু হেলাল আল মামুন, আলীফ হোসেন বিপ্লব, মোঃ শাফি, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ রহিম শেখ, প্রখর মল্লিক, শফিক ভাইসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6565" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে হাজিরা দিলেন আইভী

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাবে পদায়নের অভিযোগ, এখন নেত্রকোনা সদর থানায় ওসি আবুল খায়ের

নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে সেবা পেতে টাকা দাবির অভিযোগ, ভিডিও ঘিরে তোলপাড়

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

চট্টগ্রাম আকবরশাহ মিরপুর আবাসিকে দিনে-দুপুরে পাহাড় কাটায়: অবশেষে রুমা আক্তারের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরে ঘুষের টাকা গুনতে গুনতে ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

১৩

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬০

১৪

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

১৭

গৌরীপুরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৮

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০