admin 1
৫ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে আলী খামেনির জানাজা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী শোক ও দাফন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রোববার তেহরানে অনুষ্ঠিত হয়েছে খামেনি ও তাঁর পরিবারের চার সদস্যের জানাজার নামাজ। এতে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার পর ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ইরানের অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি নিহত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজার নামাজের নেতৃত্ব দিয়েছেন।জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। আইআরজিসি কমান্ডার আহমেদ ভাহিদি, আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও এতে অংশগ্রহণ করেন।

এসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় তার তিন ছেলে মাসুদ, মেসাম এবং মোস্তফা অংশ নিয়েছেন। তবে আলী খামেনির আরেক ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিরাপত্তা ঝুঁকির কারণে জানাজায় উপস্থিত ছিলেন না। জানাজার নামাজের শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গত শনিবার থেকে জনসাধারণের শোক এবং আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের জন্য আলী খামেনির মরদেহ এখানে রাখা হয়েছে।

জানাজার পর আগামীকাল সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে নেওয়া হবে। আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে দাফনের জন্য তার মরদেহ ফিরিয়ে আনা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন মার্কিন-ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে তিনি ইরান শাসন করে আসছিলেন। আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা করা হয়। তিনিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আহত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পর তাকে জনসমক্ষে দেখা যায়নি। গত শনিবার জানাজার আনুষ্ঠানিকতার প্রথম দিনে লাখ লাখ মানুষ কালো পোশাক পরে ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে অংশ নেন। শোকের পাশাপাশি সমবেত মানুষেরা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ’ স্লোগান দেন। ইরান কর্তৃপক্ষ এই বিশাল জমায়েতকে যুদ্ধের পর তাদের শক্তি ও প্রতিরোধের বার্তা হিসেবে তুলে ধরতে চাইছে।

সূত্র: আল-জাজিরা ও তাসনিম নিউজ

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6544" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে হাজিরা দিলেন আইভী

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাবে পদায়নের অভিযোগ, এখন নেত্রকোনা সদর থানায় ওসি আবুল খায়ের

নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে সেবা পেতে টাকা দাবির অভিযোগ, ভিডিও ঘিরে তোলপাড়

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

চট্টগ্রাম আকবরশাহ মিরপুর আবাসিকে দিনে-দুপুরে পাহাড় কাটায়: অবশেষে রুমা আক্তারের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরে ঘুষের টাকা গুনতে গুনতে ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

১৩

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬০

১৪

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

১৭

গৌরীপুরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৮

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০