admin 1
৩ জুলাই ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ হাজার ৯০০ পিস ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে অভিযান চালিয়ে ৩ হাজার ৯০০ পিস ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ গোলচত্বর সংলগ্ন ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘শ্রাবণ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নেত্রকোনা জেলার বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৩২) ও মো. রমজান আলীকে (৪৫) আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে বাসের ভেতরে বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৯০০ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ করা এসব বিদেশি পণ্যের বিপরীতে তারা কোনো বৈধ কাগজপত্র বা শুল্ক পরিশোধের রসিদ দেখাতে পারেননি।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে কসমেটিকসসহ বিভিন্ন পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। গ্রেফতার দুই চোরাকারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৪।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6472" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে হাজিরা দিলেন আইভী

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাবে পদায়নের অভিযোগ, এখন নেত্রকোনা সদর থানায় ওসি আবুল খায়ের

নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে সেবা পেতে টাকা দাবির অভিযোগ, ভিডিও ঘিরে তোলপাড়

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

চট্টগ্রাম আকবরশাহ মিরপুর আবাসিকে দিনে-দুপুরে পাহাড় কাটায়: অবশেষে রুমা আক্তারের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরে ঘুষের টাকা গুনতে গুনতে ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

১৩

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬০

১৪

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

১৭

গৌরীপুরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৮

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০