admin 1
২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীতে কঠোর নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে নগরীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে।

এ ছাড়া ঢাকায় প্রবেশের প্রধান পথগুলোতে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান তিনি।নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়মিত পুলিশের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট ডিবি এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সক্রিয় থাকবে। একই সঙ্গে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও আইএডি সদস্যরা গোয়েন্দা নজরদারির দায়িত্ব পালন করবেন।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে পর্যাপ্ত ফোর্স রিজার্ভ রাখা হবে। ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা কার্যক্রম সরাসরি তদারকির জন্য পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে উপস্থিত থাকবেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/6103" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে হাজিরা দিলেন আইভী

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাবে পদায়নের অভিযোগ, এখন নেত্রকোনা সদর থানায় ওসি আবুল খায়ের

নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে সেবা পেতে টাকা দাবির অভিযোগ, ভিডিও ঘিরে তোলপাড়

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

চট্টগ্রাম আকবরশাহ মিরপুর আবাসিকে দিনে-দুপুরে পাহাড় কাটায়: অবশেষে রুমা আক্তারের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

১৮ মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরে ঘুষের টাকা গুনতে গুনতে ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

১৩

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬০

১৪

সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

১৭

গৌরীপুরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৮

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০