admin 1
৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে ইরান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের পক্ষ থেকে বলা হয়, এই যুদ্ধবিরতিকে তারা ‘ইরানের বিজয়’ হিসেবে দেখছে। পরিষদ জোর দিয়ে উল্লেখ করেছে যে, এটি যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নয়, বরং স্থায়ী সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ।পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া গড়ে উঠেছে। ইরানের বিবৃতিতে পাকিস্তানের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে।

চুক্তি অনুসারে, স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে ইসলামাবাদে। আগামী শুক্রবার থেকে এই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে মুখোমুখি বসে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজবেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই চুক্তিকে ইতিবাচক হিসেবে তুলে ধরলেও সতর্ক করে বলেছে যে, যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা নেই। তবে দুই সপ্তাহের এই সময়কে কূটনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করা হবে। এদিকে যুদ্ধবিরতির খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। যুদ্ধ আপাতত থেমে যাবে, এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3655" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা ছাড়াই ২০ তলা বাণিজ্যিক ভবন! সরকারি জায়গা দখল করে অবৈধ কালভার্ট নির্মাণের অভিযোগ, প্রশ্নের মুখে সিডিএ

Gmail হ্যাক করে ব্যাংক হিসাব খালি, অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২

পটিয়ার বাথুয়ায় মসজিদের ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ, তদন্ত চেয়ে লিখিত আবেদন

রাজনীতির আড়ালে অপরাধের সাম্রাজ্য (পর্ব-২): লুণ্ঠিত নারীত্ব, গণধর্ষণের পৈশাচিকতা এবং ডিবি’র ‘অন্ধ’ অভিযান

গ্রিলে ঝুলছে বাজারের ব্যাগ, জানালাও খোলা, এমনকি বারান্দায় শুকোতে দেওয়া হয়েছে সদ্য ধোয়া ভেজা কাপড়। অথচ বাড়ির বাইরে ঝুলছে তালা! পুলিশের বক্তব্য ‘ভেতরে কেউ নেই’—এটাই আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থার চোখে দেখা প্রহসনের বাস্তব চিত্র!

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কেন্দুয়ায় আব্দুর রহিম হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

অভিনন্দন জনাব, ফারুক আহমেদ অতিরিক্ত মহাপরিচালক ( ডিআইজি ) র‍্যাব। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় আপনাকে অনেক অনেক অভিনন্দন ও লাল সবুজের শুভেচ্ছা।

১০

দুই শিশুর সামনে গ্রেপ্তার, প্রশ্নের মুখে খুলসি থানার ওসি

১১

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

১২

শিশু হাসপাতাল নির্মাণে ধীরগতি চিকিৎসা বঞ্চিত লাখো শিশু

১৩

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিমকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

১৪

ময়মনসিংহে অপরাধ প্রতিরোধে ডিবি পুলিশের বিশেষ টহল ও নজরদারি বৃদ্ধি

১৫

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২, জানা গেল পরিচয়

১৬

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

আমিরাতে ১জুন থেকেই মাসের প্রথমদিন বেতন দেওয়া কোম্পানির সংখ্যা ১৫১ শতাংশ

১৮

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

১৯

কেআইবির সংস্কার ব্যয় নিয়ে অপপ্রচার, গোপন ভিডিও ধারণের অভিযোগ

২০