admin 1
২৮ অক্টোবর ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা ৭ চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনকালে ১২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

এদিকে, পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতি মায়েদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, আগামী ১ নভেম্বর নতুন করে যোগদান করতে যাওয়া ৪৪৮ জন চিকিৎসকের মধ্য থেকে মুরাদনগর হাসপাতালে চিকিৎসক পদায়নেরও আশ্বাস দেন তিনি।

এদিকে, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আগের তুলনায় উন্নতি দেখলেও বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশকে স্বাস্থ্যসেবার জন্য উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল পরিচ্ছন্ন রাখাও জরুরি। এসময়, অ্যাম্বুলেন্স সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/8078" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে: মশুরীখোলা পীর

১

স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬

২

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

৩

স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম

৪

রংপুরে মহাসড়কে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাককে কোচের ধাক্কা, নিহত ৩

৫

ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

৭

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিমি

৮

আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বক্তব্যে সরকার বিব্রত: রুহুল কবির রিজভী

৯

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

১০

ইংলিশ তারকা কেইনের হাতে ব্যালন ডি’অর

১১

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১২

রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল

১৩

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

১৪

ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি

১৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২

১৮

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী

১৯

পরিচালক ডা. বাহার উদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ, সমর্থকদের ‘অপপ্রচার’ দাবি

২০