admin 1
১৫ অক্টোবর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, ৪০ দিনের যুদ্ধের পর ইরান আরও উন্নত অস্ত্র অর্জন করেছে।বুধবার  এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য অযৌক্তিক হলেও এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের একটি সাফল্য প্রয়োজন।

মুখপাত্র আরও বলেন, ইরান যেকোনো নতুন আগ্রাসনের জবাব আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালীভাবে দিতে প্রস্তুত। এবার এর পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য আরও বেদনাদায়ক হবে। তিনি বলেন, ৪০ দিনের যুদ্ধের সময় ইরান মূলত পুরোনো প্রজন্মের অস্ত্রের ওপর নির্ভর করেছিল। তবে যুদ্ধের পর থেকে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

আইআরজিসির জনসংযোগবিষয়ক উপপ্রধান আরও বলেন, বিদেশে পরিচালিত যুদ্ধগুলোর বাস্তবতা সম্পর্কে মার্কিন জনমতকে অন্ধকারে রাখা হয়। তার অভিযোগ, মূলধারার গণমাধ্যম এ ধরনের আগ্রাসনের বাস্তবতা সক্রিয়ভাবে আড়াল করে। ইরানের নেতাদের মধ্যে মতবিরোধ ও সহযোগিতার অভাব রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তার মতে, যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতা আড়াল করতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7995" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে: মশুরীখোলা পীর

১

স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬

২

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

৩

স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম

৪

রংপুরে মহাসড়কে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাককে কোচের ধাক্কা, নিহত ৩

৫

ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

৭

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিমি

৮

আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বক্তব্যে সরকার বিব্রত: রুহুল কবির রিজভী

৯

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

১০

ইংলিশ তারকা কেইনের হাতে ব্যালন ডি’অর

১১

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১২

রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল

১৩

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

১৪

ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি

১৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২

১৮

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী

১৯

পরিচালক ডা. বাহার উদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ, সমর্থকদের ‘অপপ্রচার’ দাবি

২০