admin 1
১০ অক্টোবর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভোট চুরির অভিযোগে শনিবার সাউথ অ্যাভিনিউয়ে মমতা ও তার দলের নেতারা ধর্নায় বসেন। সেখান থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে হিন্দুস্তান টাইমস এতথ্য জানিয়েছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে একের পর এক রাজনৈতিক নেতাসহ বহু কর্মীকে আটক হয়েছে। সর্বভারতীয় ছাত্র সমিতির (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

এআইএসএর পক্ষ থেকে জানানো হয়েছে, বোরাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। পরে বিক্ষোভকারীরা ওই বাসটি ঘিরে ফেলেন। এর আগে এআইএসএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থেকে জানা যায়, দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের নির্ধারিত বিক্ষোভের স্থান যন্তর মন্তর থেকে পরিবর্তন করে দিল্লি হাট করা হয়েছে।

এদিকে আম আদমি পার্টির (আপ) নেতা মানিশ সিসোদিয়াকে চণ্ডীগড়ে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার এক্সে দেয়া এক পোস্টে এ দাবি করে আপ। পোস্টের সঙ্গে আটকের দৃশ্যের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে। আপের পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিন্নমতের কণ্ঠস্বর দমন করতে পারবেন না। ভোটচোর জ্ঞানেশ কুমার, আপনার সময় শেষ। সব শেষ, ভাই!’ তবে সিসোদিয়াকে আটকের বিষয়ে পুলিশের বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির নেতাদের আটকের নিন্দা জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি—শরদচন্দ্র পাওয়ার (এনসিপি-এসসিপি) দলের সংসদ সদস্য সুপ্রিয়া সুল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/7973" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে: মশুরীখোলা পীর

১

স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬

২

কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

৩

স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম

৪

রংপুরে মহাসড়কে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাককে কোচের ধাক্কা, নিহত ৩

৫

ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

৭

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিমি

৮

আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বক্তব্যে সরকার বিব্রত: রুহুল কবির রিজভী

৯

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

১০

ইংলিশ তারকা কেইনের হাতে ব্যালন ডি’অর

১১

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১২

রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল

১৩

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

১৪

ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি

১৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২

১৮

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী

১৯

পরিচালক ডা. বাহার উদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ, সমর্থকদের ‘অপপ্রচার’ দাবি

২০