admin 1
৭ মে ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের সরকার গঠন, পুনরায় নির্বাচনের দাবি

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা না থাকায় অভিনেতা ও রাজনীতিবিদ জোসেফ থালাপতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে রাজ্যে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো’র সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু।

আজ বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) পোস্টে শ্রীধর ভেম্বু বলেন, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা কারো হাতেই নেই। যদি কোনোভাবে জোড়াতালি দিয়ে সরকার গঠন করা হয়, তবে তা হবে অত্যন্ত অস্থিতিশীল। তামিলনাড়ুর মানুষ আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে পুনরায় নির্বাচন দেওয়াই হবে সর্বোত্তম পথ। তিনি বিজেপিকে একলা চলার পরামর্শ দিয়ে বলেন, এমনকি যদি বিজেপি শূন্য আসনও পায়, তাও তাদের এককভাবে লড়া উচিত। ভোটারদের নতুন করে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক।

গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করে চমক দেখিয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১১৮ থেকে তারা মাত্র ১০টি আসন দূরে রয়েছে। সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থনের আশায় ইতোমধ্যেই কংগ্রেস (৫ আসন), ভিসিকে (২ আসন), সিপিআই (২ আসন) ও সিপিআইএম-এর (২ আসন) সঙ্গে যোগাযোগ করেছেন বিজয়। কংগ্রেস তাকে সমর্থনের আশ্বাস দিলেও অন্যান্য দলগুলো এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এছাড়া টিভিকে প্রতিনিধিরা বিজেপি মিত্র পিএমকে (৪ আসন) ও এআইএডিএমকে প্রধান ইদাপাদি পালানিস্বামীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

এর আগে গতকাল বুধবার (৬ মে) তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, রাজ্যপাল বিজয়ের দাবি করা সমর্থন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। ফলে সরকার গঠনের আমন্ত্রণ বা শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয়কে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে আরও কয়েক দিন সময় দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4686" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০