admin 1
৭ মে ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’—প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নেও প্রতিজ্ঞাবদ্ধ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত দুইটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমত, সরকারের নির্বাচনী ইশতেহার, ৩৩ দফা এবং জুলাইয়ের সভায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত যে অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের করণীয় নিয়ে টিআইবির পক্ষ থেকে কিছু সুপারিশ ও সংশ্লিষ্ট ডকুমেন্ট সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিলাম। প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচকভাবে আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে তিনি প্রায় শতভাগ একমত। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।

চলতি বছর সম্মেলনটি হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশে—মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়ায় এ আয়োজন হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা মনে করি ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের জন্য এটি উপযুক্ত সময়। এ বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ এই সম্মেলন আয়োজনের চেষ্টা করবে।

তিনি বলেন, এর মাধ্যমে দেশবাসী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এই বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নেতৃত্ব শূন্যতার বিষয়ে প্রশ্ন করা হলে ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত—এ বিষয়টি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4683" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০