admin 1
৬ মে ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের তথ্য দিতে ‘ফোকাল পার্সন’ পাচ্ছেন ডিসিরা

মাঠ পর্যায়ে সাংবাদিকদের তথ্য সরবরাহের জন্য ‘ফোকাল পার্সন’ নিয়োগ দিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জেলা পর্যায়ে তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে যে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতার ক্ষেত্রে পড়তে হয় স্থানীয় সাংবাদিকদের, সেক্ষেত্রে স্পোকসপার্সন ব্যবস্থায় সরকার যাওয়ার চিন্তা করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সচিব বলেন, আমি তাদেরকে বলেছি একজন ফোকাল পার্সন…। একজন ফোকাল পার্সন নিয়োগ করার জন্য, যিনি আপনাদের সাথে ডিল করবেন।আপনাদের সংবাদগুলো দেবেন, যেন আপনারা স্বচ্ছতার সাথে সংবাদগুলো করতে পারেন। ফোকাল পার্সন টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান না, এ বিষয়ে সচিব বলেন, টেলিভিশনে আসলে সবাই আসতে চায় না, এই স্বাভাবিক।

টেলিভিশনে আমি আসতে চাই না, এটা স্বাভাবিক। কারণ, আমাকে টেলিভিশনে আসার জন্য কিছু নীতিমালা আছে। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যারের কাছ থেকে অনুমতি নিতে হয় যে, আমি সরকারি স্পোকসম্যান সুইটেবল স্পোকসম্যান কিনা সেই জিনিসটা আমাকে জানতে হয়। সেক্ষেত্রে আপনারা রাইটিং স্পিচ প্রচার করবেন। সবাই টেলিভিশনের সামনে আসবে না, এটা স্বাভাবিক।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা, তারাই তথ্যটাকে ডিসেমিনেট করবেন, এটাই তো স্বাভাবিক।

তবে আমি আগেই যে কথা বলছিলাম, যে যেহেতু একসময় প্রেস মানেই ছিল মিডিয়া, এখন তো প্রেস মানে আর মিডিয়া না। এখন তো মিডিয়াতো মাস কমিউনিকেশন, যেখানে ব্রডকাস্টিং থেকে শুরু করে, টেলি কমিউনিকেশন থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, ইন্টারনেট কমিউনিকেশন সবই পড়ে। আপনাদের যে চাহিদা আর সরকারের যে প্রস্তুতি, এর মধ্যে একটা ব্যবধান আছে। আমি খুব অনেস্টলি স্বীকার করছি এটা। তবে নির্বাচিত সরকার হিসেবে আমরা এই দুর্বলতাগুলিকে যেহেতু চিহ্নিত করতে পেরেছি, অতএব খুব দ্রুতই একটা আধুনিক তথ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রবেশ করতে পারব। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই জেলা প্রশাসকদের বলেছি। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4659" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০