admin 1
২৯ এপ্রিল ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার

রাজবাড়ীতে বজ্রাঘাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে বসবাস করছেন। সকালে সাড়ে তিন বছর বয়সী ছোট্ট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে বের হয়েছিলেন তিনি। পথেই হঠাৎ বজ্রপাত হয়, প্রচণ্ড আঘাতে কোল থেকে ছিটকে পড়ে যায় ছোট্ট সাফিয়া, আর মাটিতে লুটিয়ে পড়েন বাবা সুমন।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মিজানপুর ইউনিয়নে বজ্রাঘাতে একজন নিহত হয়েছেন, আমাদের লোক ঘটনাস্থলে গেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4373" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০