কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহিত করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পরিদর্শন করেন। একপর্যায়ে রিজয়ান রশীদকে উৎসাহ দিতে নিজেই এটি চালিয়ে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী।