admin 1
২১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসি-সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী

সারা দেশে একযোগে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। আজকের মতো প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।

পরীক্ষার কাঠামো অনুযায়ী, প্রতিটি বিষয়ে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত)। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী অংশের জন্য সময় ৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/4002" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০