admin 1
১৬ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

এ.এম লিটন , গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এলাকায় ১৫ এপ্রিল ২০২৬ তারিখে পৃথক বিশেষ অভিযানে মাদকসহ তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন টঙ্গী পশ্চিম থানার এসআই এখলাছউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২০ পিস ইয়াবাসহ সালমান (২০) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই দিনে থানার এসআই মামুনূর রশীদের নেতৃত্বে আরেকটি অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ মো. শেখ ফরিদ সোহেল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি চুরির মামলা রয়েছে।

এছাড়াও, এএসআই শহীদুলের নেতৃত্বে পরিচালিত অপর একটি অভিযানে ২৫ পিস হেরোইনসহ দেলোয়ার হোসেন (৪৫) নামের আরেক আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকেও নিয়মিত মামলা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/3917" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ঢাকা কাস্টমস হাউজে মাসুদ আলীর বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

১০ মামলায় আইভীর জামিন বহাল

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবির

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

১০

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

১১

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পুলিশে নিয়োগ: ৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত

১৩

মুক্তাগাছায় শিশুকে অপহরণের পর হত্যা, টয়লেটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৪

পান্থপথে স্কুল গলিতে মাদকসেবি ও বখাটে আড্ডা

১৫

মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী

১৬

পুলিশ সপ্তাহ শুরু রোববার, ১০৭ জনকে পদক দেবেন প্রধানমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

১৮

একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বাঘাবাড়ি ডিপোজুড়ে তেলচোর সাদেকীন সিন্ডিকেটের সাম্রাজ্য, আড়ালে জিএমএইচআর মাসুদুল

২০