admin 1
১৭ জানুয়ারী ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এক নারী চিকিসৎকসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

শুক্রবার রাতের এ ঘটনার পর থেকে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।আটকরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ (৩৫), একই গ্রামের শিমুল আহমদের স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) এবং একই থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া (৩০)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নাম্বার সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।কর্মবিরতি শুরুর পর শনিবার দুপুর ১২টার দিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা।

বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কয়েকটি দাবি তুলে ধরেছি। কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ এসব দাবি সমাধান হলে আমরা যে কোনো সময় কাজে ফিরতে প্রস্তুত।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর থেকে হাসপাতাল ও আশপাশের এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে। হামলার ঘটনার পরপর নারীসহ তিনজনকে আটক করা হয়। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি মাইনুল জাকির।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/2027" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা ছাড়াই ২০ তলা বাণিজ্যিক ভবন! সরকারি জায়গা দখল করে অবৈধ কালভার্ট নির্মাণের অভিযোগ, প্রশ্নের মুখে সিডিএ

Gmail হ্যাক করে ব্যাংক হিসাব খালি, অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২

পটিয়ার বাথুয়ায় মসজিদের ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ, তদন্ত চেয়ে লিখিত আবেদন

রাজনীতির আড়ালে অপরাধের সাম্রাজ্য (পর্ব-২): লুণ্ঠিত নারীত্ব, গণধর্ষণের পৈশাচিকতা এবং ডিবি’র ‘অন্ধ’ অভিযান

গ্রিলে ঝুলছে বাজারের ব্যাগ, জানালাও খোলা, এমনকি বারান্দায় শুকোতে দেওয়া হয়েছে সদ্য ধোয়া ভেজা কাপড়। অথচ বাড়ির বাইরে ঝুলছে তালা! পুলিশের বক্তব্য ‘ভেতরে কেউ নেই’—এটাই আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থার চোখে দেখা প্রহসনের বাস্তব চিত্র!

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কেন্দুয়ায় আব্দুর রহিম হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

অভিনন্দন জনাব, ফারুক আহমেদ অতিরিক্ত মহাপরিচালক ( ডিআইজি ) র‍্যাব। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় আপনাকে অনেক অনেক অভিনন্দন ও লাল সবুজের শুভেচ্ছা।

১০

দুই শিশুর সামনে গ্রেপ্তার, প্রশ্নের মুখে খুলসি থানার ওসি

১১

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

১২

শিশু হাসপাতাল নির্মাণে ধীরগতি চিকিৎসা বঞ্চিত লাখো শিশু

১৩

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিমকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

১৪

ময়মনসিংহে অপরাধ প্রতিরোধে ডিবি পুলিশের বিশেষ টহল ও নজরদারি বৃদ্ধি

১৫

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২, জানা গেল পরিচয়

১৬

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

আমিরাতে ১জুন থেকেই মাসের প্রথমদিন বেতন দেওয়া কোম্পানির সংখ্যা ১৫১ শতাংশ

১৮

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

১৯

কেআইবির সংস্কার ব্যয় নিয়ে অপপ্রচার, গোপন ভিডিও ধারণের অভিযোগ

২০