admin 1
১২ জানুয়ারী ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আমরা দুজনের পক্ষে আদালতে জবাব দাখিল করেছি। আদালতকে বলেছি মামলার ৭৯ লাইনের বক্তব্য সাজানো ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরী ও তার ভাইয়ের কোনো দেখা হয়নি। হুমকি-ধামকির কোন প্রশ্নই আসেনা। শুনানি শেষে আদালত তাদেরকে অব্যাহতি দিয়ে মামলাটি নথিজাত করেছেন। এদিন মেহজাবীন ও তার ভাই আলিসান আদালতে উপস্থিত হন।

এসময় মেহজাবীনের মুখে কাল মাস্ক ছিল। পরে তাদের উপস্থিতি শুনানি হয়। শুনানি শেষে তারা আদালত প্রাঙ্গণে ছেড়ে যান।
এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। পরে ১৬ নভেম্বর মেহজাবীন ও তার ভাই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিবো, কালকে দিবো বলে দীর্ঘদিন কালক্ষেপন করে। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে যান তিনি।

তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না।তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।’ এসব কথা বলে তারা আমিরুলকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম ২৪ মার্চ বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/archives/1917" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা ছাড়াই ২০ তলা বাণিজ্যিক ভবন! সরকারি জায়গা দখল করে অবৈধ কালভার্ট নির্মাণের অভিযোগ, প্রশ্নের মুখে সিডিএ

Gmail হ্যাক করে ব্যাংক হিসাব খালি, অনলাইন জুয়া ও গরু ব্যবসায় বিনিয়োগ; মূলহোতা ইকবালসহ গ্রেপ্তার ২

পটিয়ার বাথুয়ায় মসজিদের ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ, তদন্ত চেয়ে লিখিত আবেদন

রাজনীতির আড়ালে অপরাধের সাম্রাজ্য (পর্ব-২): লুণ্ঠিত নারীত্ব, গণধর্ষণের পৈশাচিকতা এবং ডিবি’র ‘অন্ধ’ অভিযান

গ্রিলে ঝুলছে বাজারের ব্যাগ, জানালাও খোলা, এমনকি বারান্দায় শুকোতে দেওয়া হয়েছে সদ্য ধোয়া ভেজা কাপড়। অথচ বাড়ির বাইরে ঝুলছে তালা! পুলিশের বক্তব্য ‘ভেতরে কেউ নেই’—এটাই আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থার চোখে দেখা প্রহসনের বাস্তব চিত্র!

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কেন্দুয়ায় আব্দুর রহিম হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

অভিনন্দন জনাব, ফারুক আহমেদ অতিরিক্ত মহাপরিচালক ( ডিআইজি ) র‍্যাব। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় আপনাকে অনেক অনেক অভিনন্দন ও লাল সবুজের শুভেচ্ছা।

১০

দুই শিশুর সামনে গ্রেপ্তার, প্রশ্নের মুখে খুলসি থানার ওসি

১১

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

১২

শিশু হাসপাতাল নির্মাণে ধীরগতি চিকিৎসা বঞ্চিত লাখো শিশু

১৩

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিমকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

১৪

ময়মনসিংহে অপরাধ প্রতিরোধে ডিবি পুলিশের বিশেষ টহল ও নজরদারি বৃদ্ধি

১৫

প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২, জানা গেল পরিচয়

১৬

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭

আমিরাতে ১জুন থেকেই মাসের প্রথমদিন বেতন দেওয়া কোম্পানির সংখ্যা ১৫১ শতাংশ

১৮

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

১৯

কেআইবির সংস্কার ব্যয় নিয়ে অপপ্রচার, গোপন ভিডিও ধারণের অভিযোগ

২০