admin 1
৩০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিলনকে পূর্ণ মন্ত্রী করার দাবিতে গাজীপুরে জোরালো দাবি

বিশেষ  প্রতিনিধি: গাজীপুর-৫ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নেতা একে এম ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে গাজীপুরজুড়ে জোরালো দাবি উঠেছে। দীর্ঘ প্রায় ৪৯ বছরের রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মিলন। ১৯৮৫-৮৬ সালে তিনি ছিলেন তুখোড় ছাত্রনেতা। রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে ধীরে ধীরে তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। দলীয় দুঃসময়ে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত। দলের দুঃসময়ে জেল-জুলুম নির্যাতনের শিকার একসময়ের ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের অবদান ছোট করে দেখা উচিত নয় বলে মন্তব্য করছেন সচেতন নাগরিকেরা।

গাজীপুর-৫ আসনের সাধারণ ভোটাররা বলছেন, “তিন-তিনবারের নির্বাচিত এমপি হিসেবে মিলন ভাই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু এখনো তাকে পূর্ণ মন্ত্রী করা হয়নি, যা আমাদের কাছে বঞ্চনার মতো মনে হয়।” একজন সচেতন নাগরিক বলেন, “আওয়ামী লীগ আমলে গাজীপুর থেকে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিল। কিন্তু বিএনপির আমলে এমন একজন যোগ্য, অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাকে মন্ত্রিসভায় না রাখা দুঃখজনক।”

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দল ও জনগণের প্রতি দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে মিলনকে পূর্ণ মন্ত্রী করা উচিত। তারা বলেন, “দলীয় দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন করেছেন মিলন ভাই। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে গাজীপুরবাসী সম্মানিত বোধ করবে।”

গাজীপুরের সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং মিলনকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সুযোগ করে দেবেন। একজন ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর কতদিন অপেক্ষা করতে হবে? গাজীপুরবাসী একটি সুখবরের আশায় অধীর হয়ে আছে।”

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, দীর্ঘ অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতার কারণে একে এম ফজলুল হক মিলন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এদিকে, গাজীপুরবাসীর প্রত্যাশা—দলের এই পরীক্ষিত ও জননন্দিত নেতাকে দ্রুত পূর্ণ মন্ত্রী করা হলে তা শুধু ব্যক্তি মিলনের স্বীকৃতি হবে না, বরং পুরো গাজীপুর জেলার জন্যই হবে একটি বড় মর্যাদার বিষয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF/3431/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদে ফাঁস, পালাতে গিয়ে আন্ডা রফিক গা ঢাকা—রূপগঞ্জে বিক্ষোভ

ডিবির পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল

কর্ণফুলীতে সেভেন রিংস সিমেন্ট কারখানায় সাংবাদিক হেনস্তা

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

মুক্তাগাছায় অটোচালক হত্যা ও ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার একাধিক আসামি

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

১০

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

১১

আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, ফেরত আসতে হচ্ছে সফরের মাঝপথে

১২

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

১৩

ময়মনসিংহে দুই ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৪

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১৫

জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৬

যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত অবসান চায় ইরান: আরাগচি

১৭

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

১৮

জ্বালানির দাম বাড়ছে না

১৯

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন

২০