admin 1
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিয় নেত্রীকে বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল

দেশবাসীর প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখা আর জানাজায় অংশ নেওয়ার ব্যাকুলতা নিয়ে ঢাকার পথে সর্বস্তরের লাখো মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ, যে যেভাবে পারছেন, মঙ্গলবার রাত থেকেই রাজধানীর পথ ধরেছেন।বুধবার সকাল হতে না হতেই সেই জনস্রোত মিশতে শুরু করেছে মানিক মিয়া এভিনিউতে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের নানা প্রান্ত থেকে ঢাকামুখী এই যাত্রা শুরু হয়। মঙ্গলবার দুপুরের পর থেকে এই স্রোত আরো জোরালো হয়। রাতে ভোলা, বরিশাল ও চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা নদীপথে সদরঘাটে এসে পৌঁছান। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ট্রেন ও বাসগুলোতেও ছিল তুলনামূলক ভিড়। সবার গন্তব্য একটাই, জাতীয় সংসদ ভবন এলাকা।

তীব্র শীত উপেক্ষা করে গভীর রাত থেকেই মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে সংসদ ভবন চত্বর ও এর আশপাশের সড়ক। অনেকে ফুটপাতেই রাত কাটিয়েছেন প্রিয় নেত্রীর জানাজায় সামনের কাতারে থাকার আশায়।

সরেজমিনে দেখা গেছে, সমবেত মানুষের চোখে-মুখে গভীর শোকের ছায়া। দলীয় কার্যালয় ছাড়াও সড়কগুলোতে উড়ছে কালো পতাকা। ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আজ ভোর থেকেই মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। তাছাড়া দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে মানিক মিয়ার পথ ধরেছেন।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব এই জানাজায় ইমামতি করবেন। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF/1657/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার

শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা

বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

ফুলপুরে অবৈধ জ্বালানি মজুদ, পেট্রোল-ডিজেল জব্দ, মালিককে জরিমানা

এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

তেলের অবৈধ কারবার ঠেকাতে ‘ভিজিলেন্স টিম’

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে নতুন সরকার শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

১০

ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক

১১

ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী

১২

পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত

১৩

কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী

১৪

ফেরিঘাটে বাস দুর্ঘটনা দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান

১৫

সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

১৬

রোহিঙ্গা প্রকল্পে বিস্ফোরক অনিয়ম: SHED-এর বিরুদ্ধে যৌন নিপীড়ন আড়াল ও তহবিল কেলেঙ্কারির তদন্তে সরকার

১৭

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

১৮

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

১৯

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

২০