রিপোর্ট বাংলাদেশ~
৪ মে ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা,যাত্রীদের ভোগান্তি চরমে

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গাজীপুর ঠিকাদার মালিক সমিতির নেতারা ও স্থানীয়রা।

রোববার (৪ মে) টঙ্গীর মেলগেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার আয়োজন করা হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। যাত্রীদের দুর্ভোগ যেন দেখার কেউ ছিল না।

প্রতিবাদ সভায় গাজীপুর সিটি করপোরেশন ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম বলেন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া ও গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে আজাদ হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত দোসর। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার পাশে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং থেকে চাঁদা উত্তোলন করে আসছে।

তিনি আর বলেন, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা চাঁদাবাজিতে বাধা প্রয়োগ করায় আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরও প্রশাসনের এখন পর্যন্ত কোনো টনক নড়েনি।

প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আবুল হাসেম বলেন, অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/591/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন

‘প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির

আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল

১০

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের

১১

ময়মনসিংহ সিটি ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক, কাউন্সিলর প্রার্থী বাবু চৌধুরী

১২

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

সংসদ অধিবেশন শুরু

১৪

যমুনা অয়েলের সিবিএ নেতা নাসিরের চিঠি দিয়ে চাঁদাবাজি

১৫

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৬

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার বিতরণ

১৭

দিঘীনালায় ছাত্রদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ

১৮

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আমিরাতে ‘আটকে পড়া’ প্রবাসীদের নিয়ে দেশের সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর: ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা

২০