admin 1
৮ এপ্রিল ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিকে চালু হচ্ছে মিড-ডে মিল, স্কুল ড্রেস পাবে ২ লাখ শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ ও পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তরে পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম অধিবেশনের ১১তম দিনে সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা প্রশ্ন রাখেন- আপনার সরকারের আমলে শিক্ষাকে অগ্রাধিকার প্রদান, নতুন প্রজন্মকে গুণগতমানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করা এবং বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সাথে সঙ্গতি রেখে সমমানের উচ্চ শিক্ষা, তথ্য-প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলবার লক্ষ্যে আপনার কোনো পরিকল্পনা আছে কি না এবং থাকলে, তা কী কী?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকার নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। সে আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। সে লক্ষ্যে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, সকল উপজেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সকল উপজেলায় স্কুল ফিডিং/মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

নির্বাচনি ইশতেহার অনুযায়ী নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে ১ হাজার ৫০০টি প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়) ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচনি ইশতেহারে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সকল জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নের পাশাপাশি আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই ফাই’ চালু করা হবে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন ইউজিং ফ্লাটার, পাইথন প্রোগ্রামিং, এআই বেজড ডিজিটালও মার্কেটিং ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://deshreport24.com/national/3673/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়েছে’—সংসদে হাসনাত আব্দুল্লাহ

সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস, নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

প্রাথমিকে চালু হচ্ছে মিড-ডে মিল, স্কুল ড্রেস পাবে ২ লাখ শিক্ষার্থী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী

বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে: আইজিপি

টোল দেবে গাড়ি নিজেই: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালু, ডিভাইস কীভাবে পাবেন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে

বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

আজ রাতে একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে: ডোনাল্ড ট্রাম্প

১০

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

১১

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

১২

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৩

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

১৪

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

১৫

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

১৬

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় ‘রংধনু বিল্ডার্স’

১৭

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

১৮

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

১৯

ডিবি ময়মনসিংহের পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

২০